সামনে রয়েছে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ইতিমধ্যেই আমাদের রাজ্যে দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি মহিলাদের ব্যাংক একাউন্টে সরাসরি ১০০০ এবং ১২০০ টাকা করে দিচ্ছেন। তবে ঘোষণা করা হলো, এবার থেকে ৫০০০ হাজার করে টাকা দেওয়া হবে। এই ঘোষণার পরে এই রাজনৈতিক মহলে এবং সমগ্র জনসাধারণের মধ্যে আলোড়ন তৈরি হয়ে গিয়েছে।আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কারা কারা এই টাকা পেতে পারেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক

ইতিমধ্যেই চলছে ২০২৫ সালের আগস্টের মাঝামাঝি, এরই মধ্যে ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দেখছেন সমগ্র রাজনৈতিক মহল। তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন জনসাধারণকে। ইতিমধ্যেই কাঁচড়াপাড়ায় বিজেপি-র আয়োজিত “কন্যা বাঁচাও” মিছিলে অংশ নিয়ে বিরোধিতা রাজনৈতিক দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেন— যদি রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসে, তবে মাসে মাসে ৫,০০০ টাকা করে ‘সংগ্রামী ভাতা’ দেওয়া হবে।
এছাড়াও আরো বলা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক কারণে যারা শহীদ হয়েছে সেই সমস্ত শহিদ পরিবারের দায়িত্বও তারা নেবে। “শহিদ পরিবারদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব”— উল্লেখ করেন তিনি। এই ঘোষণার ফলে নির্বাচনের আগে বিজেপি তাদের প্রচারে একটি স্পষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতি তুলে ধরল, যা সরাসরি সংগঠনের কর্মীদের উৎসাহিত করতে পারে।
তবে এই ঘোষণা প্রথমবার নয় ২০২৪ সালেও শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে মাসে মাসে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও আরো বলা হয়েছে বিজেপি ক্ষমতায় এলে ‘মিথ্যা মামলায়’ জেল খাওয়া আন্দোলনকারীদের মাসে ৫০০০ টাকা ভাতা দেওয়া হবে। এর মাধ্যমে বিজেপি-র তরফে বার্তা দেওয়া হচ্ছে যে এই প্রতিশ্রুতি শুধু প্রচারণার অংশ নয়, বরং বাস্তবায়নের প্রকাশ করা হবে।
তবে ২০২৬ বিধানসভা নির্বাচনের ক্ষমতায় আসার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেবে। বর্তমানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবক সমাজের অবস্থা খুবই খারাপ। সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে জনসাধারণের উপকার করছে কিন্তু বেকার যুবক-যুবতী এবং যোগ্য প্রার্থীদের চাকরি দিতে পারছে না। এখন দেখার বিষয়, কার প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় এবং সেটি ২০২৬ বিধানসভা নির্বাচনের পরেই বোঝা যাবে।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.
