পশ্চিমবঙ্গবাসীদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একের পর এক নতুন নতুন বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। এবার পশ্চিমবঙ্গের জনসাধারণের জন্য পশ্চিমবঙ্গের জনদরদী সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন। এই প্রকল্পে আবেদন করলে পাওয়া যাবে 10000 করে টাকা। আপনি যদি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন এবং আপনার বয়স ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এই প্রকল্পে আবেদন করে ১০ হাজার করে টাকা পেয়ে যেতে পারেন। পশ্চিমবঙ্গের জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ করে যাদের জমি রয়েছে, অল্প হোক বা বেশি কিংবা যারা অন্যের জমিতে খেটে খায় অর্থাৎ এক কথায় বলতে গেলে কৃষক সম্প্রদায়ের মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প আবারও কৃষকদের মুখে হাসি ফুটিয়েছে। বছরে বেশ কয়েকটি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হয় ১০ হাজার করে টাকা। খরিফ মরশুমে আবারো।শুরু হয়েছে আর্থিক সহায়তা প্রদান। আপনারা যদি এই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন অথবা এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে এবার জানুন যোগ্যতা, আবেদন পদ্ধতি, সুবিধা ও বিস্তারিত তথ্য।

প্রকল্পের সংক্ষিপ্ত বিবরণ
পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ সালে চালু করেছিল Krishak Bandhu প্রকল্প। এই প্রকল্প চালু করার পেছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের নিয়মিত আর্থিক সহায়তা প্রদান, যার ফলে তারা চাষের খরচ আংশিকভাবে বহন করতে পারে এবং কৃষকদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা যায়। এছাড়াও যদি কোন কৃষকের মৃত্যু হয় তাহলে তার পরিবার আর্থিক দু’লক্ষ টাকা পর্যন্ত সহায়তা পাবে সরকারের তরফ থেকে।
২০১৯ সালে চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সফলভাবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দারা টাকা পেয়ে যাচ্ছেন প্রতি বছর বছর বেশ কয়েকটি কিস্তির মাধ্যমে। আবারো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ২০২৫ খরিফ মরশুম থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাচ্ছে।
Krishak Bandhu স্কিমের মূল বৈশিষ্ট্য
| সুবিধা | বিবরণ |
|---|---|
| বার্ষিক সহায়তা | একর প্রতি বছরে ₹১০,০০০ টাকা (দুই কিস্তিতে) দেওয়া হবে |
| ন্যূনতম সহায়তা | জমি ১ একরের কম হলে বছরে ₹৪,০০০ টাকা দেওয়া হবে |
| পেমেন্ট মোড | সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে DBT পদ্ধতিতে টাকা দেওয়া হবে |
| মরশুমভিত্তিক | খরিফ ও রবি মরশুমে আলাদা কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হবে |
| মৃত্যুকালীন সহায়তা | ১৮–৬০ বছরের মধ্যে কৃষকের মৃত্যু হলে পরিবারের জন্য ₹২ লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে |
| লক্ষ্যগোষ্ঠী | কৃষক ও বর্গাদার সকলেই এই প্রকল্পের টাকা পাবেন |
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় প্রায় ১ কোটি ৯ লক্ষ কৃষক সহায়তা পাচ্ছেন। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই খারিফ মরশুমে রাজ্য সরকার ₹২,৯৩০ কোটি টাকা বরাদ্দ করেছেন এবং রবি মৌসুমেও সমান অর্থ বরাদ্দ করবেন। ২০১৯ সালে চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সরকার ₹২৪,০৮৬ কোটি টাকা বরাদ্দ করেছেন এছাড়াও সরকার এ পর্যন্ত মৃত্যুকালীন ১,৪৬,০০০+পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন এবং মৃত্যুকালীন আর্থিক সহায়তার পরিমাণ হলো ₹২,৯২০ কোটি টাকা।
আবেদনের যোগ্যতা
এখানে ১৮ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত ছেলে-মেয়ে সকলেই আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। এখানে আবেদন জানানোর জন্য অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তাকে জমির মালিক বা বৈধ বর্গাদার অর্থাৎ অন্যের জমি নিয়ে কাজ করে এমন হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট
এই প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে। এখানে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন সেগুলি হল-
- আবেদনকারী নিজস্ব ভোটার কার্ড/আধার কার্ড
- জমির দলিল বা রেকর্ড অফ রাইটস থাকতে হবে
- আবেদনকারী নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস (IFSC সহ) জমা করতে হবে
- আবেদনকারী নিজস্ব পাসপোর্ট সাইজ ছবি
আবেদন প্রক্রিয়া
যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি পঞ্চায়েত অফিসে গিয়ে অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস জমা করে আবেদন জানাতে পারেন। এক্ষেত্রে প্রথমে আবেদনকারীকে আবেদনের ফরমটি সংগ্রহ করতে হবে এবং এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স জেরক্স করে জমা করতে হবে। এরপর আবেদনকারী জমা দেওয়া সমস্ত তথ্য বিচার বিশ্লেষণ করে দেখা হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে আবেদনকারীর আবেদন পত্রটি গ্রহণযোগ্য হবে এবং আবেদনকারীর ব্যাংক একাউন্টে সরাসরি টাকা চলে যাবে।
২০১৯ সালে প্রথম এই প্রকল্প চালু করার পরে ৫ হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু এই টাকা পরবর্তীকালে দ্বিগুণ বৃদ্ধি করা হয় এবং ১০ হাজার করে টাকা দেওয়া হয়। এই টাকা পাওয়ার ফলে কৃষকদের অনেকটা উপকৃত হয় এবং তারা চাষের খরচ এবং বীজ কেনা, সার কেনা ও অন্যান্য খরচ মেটাতে পারে। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার বয়স যদি ১৮ বছরের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন।
Krishak Bandhu প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। কৃষকদের উন্নতির কথা বিচার বিবেচনা করে এবং তাদের সহায়তা করার জন্য বছরে ₹১০,০০০ করে টাকা দেওয়া হয়, যেটা কৃষকদের আয়ের নিরাপত্তা দেয়, আর মৃত্যু কালিন সময়ে কৃষকদের সহায়তা করা হয়। তবে ভবিষ্যতে এই প্রকল্পের টাকা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে বরাদ্দ আরও বাড়ানো হলে এই প্রকল্প রাজ্যের কৃষি অর্থনীতিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.
