ভারতে বেকারত্ব দীর্ঘদিন ধরেই একটি গুরুতর সামাজিক সমস্যা। এবং ভারতের যে পরিমাণ বেকার যুবক-যুবতীরা রয়েছে সেই অনুযায়ী চাকরি নেই এছাড়াও কৃষি-বহির্ভূত খাত যেমন তথ্যপ্রযুক্তি, নির্মাণ, শিল্প ইত্যাদি সেক্টর, বিপুল সংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়। তাই রাজ্য সরকার এবার রাজ্যের বেকারত্ব দূরীকরণে এবং তাদের সহায়তা করার জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকারত্ব পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে ২০১৪ সালের আগস্ট মাসে চালু করে “গতিধারা প্রকল্প”। এর লক্ষ্য ছিল পরিবহন খাতের মাধ্যমে বেকার যুবকদের স্ব-কর্মসংস্থানের সুযোগ তৈরি করা—গ্রামীণ ও শহরাঞ্চল উভয় ক্ষেত্রেই। এই প্রকল্পের মাধ্যমে সরকার বেকার যুবকদের গাড়ি কেনার জন্য টাকা দিচ্ছেন। কিভাবে আপনারা এই টাকা পেতে পারেন এবং কিভাবে যোগাযোগ করবেন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

গতিধারা প্রকল্প কী?
গতিধারা প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যেখানে বেকার যুবকদের আর্থিকভাবে সহায়তা করতে এবং আর্থিকভাবে দুর্বল পরিবারগুলিকে পরিবহনমুখী স্ব-কর্মসংস্থানের সুযোগ দেয়। এর ফলে যারা গাড়ি চালাতে পারে বা গাড়ি চালাতে ইচ্ছুক তারা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও কোন বেকার যদি গাড়ি না চালাতে পারে তাহলেও সে গাড়ি চালানো শিখে এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন। এই প্রকল্পের আওতায় মাসিক আয় ২৫,০০০ টাকা বা তার কম এমন পরিবারের যুবকদের ছোট ও মাঝারি বাণিজ্যিক যানবাহন কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। ফলে আপনি যদি একটি গাড়ি কিনে জীবিকা নির্বাহ করতে চান তাহলে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেয়ে যেতে পারেন।
প্রকল্পের মূল বৈশিষ্ট্য
বর্তমান দিনে রাজ্যের গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের প্রত্যেকটি এলাকাতেই বেকার যুবক-যুবতীদের সংখ্যা প্রচুর। গ্রামীণ ও শহরাঞ্চলের বেকার যুবক-যুবতীদের সাহায্য করার জন্য সরকার সর্বোচ্চ প্রায় যানবাহন কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধার দিচ্ছেন। এছাড়াও রাজ্য সরকার বিভিন্ন ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান যেমন গ্রামীণ ব্যাংক সমবায় ব্যাংক ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে সরাসরি যোগাযোগ করিয়ে ঋণের ব্যবস্থাও করিয়ে দেন।
আর্থিক সহায়তার ধরন
| অর্থের উৎস | শতকরা হার | সীমাবদ্ধতা |
|---|---|---|
| সরকারি ভর্তুকি | ৩০% | সর্বোচ্চ ১,০০,০০০ টাকা |
| ব্যাংক ঋণ | ৬৫% | প্রকল্প ব্যয়ের ওপর নির্ভরশীল |
| আবেদনকারীর নিজস্ব অবদান | ৫% | নিজের তরফে জমা দিতে হবে |
প্রকল্পের সুবিধা
এই প্রকল্পটি রাজ্য সরকার এনেছে মূলত রাজ্যের বেকারদের সুযোগ এবং সুবিধা দেওয়ার জন্য। বেকার যুবকরা সহজ শর্তে বাণিজ্যিক যানবাহন কিনতে পারবেন। এর মাধ্যমে বেকারত্ব দূর হবে এবং এই প্রকল্পের মাধ্যমে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ভর্তুকি। এছাড়াও বিভিন্ন কাজে আপনি গাড়ি চালাতে পারেন বা সরকারের বিভিন্ন দপ্তরেও আয়-উপার্জনের মাধ্যমে সহজে ঋণ পরিশোধের সুযোগ পেয়ে যাবেন। এছাড়া এই প্রকল্পের সুবিধা ও উপভোগ করে আপনি কর্মসংস্থানের মাধ্যমে জীবনযাত্রার মানোন্নয়ন।
যোগ্যতার মানদণ্ড
- এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে।
- বয়সসীমা: এখানে যারা যারা আবেদন জানাবেন তাদের বয়স হতে হবে অবশ্যই ২৫–৪৫ বছর (SC/ST-এর জন্য ৫ বছরের এবং OBC-এর জন্য ৩ বছরের ছাড়)।
- এখানে যারা এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে চান তাদের পরিবারের মাসিক ইনকাম ২৫ হাজার টাকা বা তার কম হতে হবে পারিবারিক।
- পরিবারের একজন সদস্যই সুবিধা পাবেন। একই পরিবারে একাধিক সদস্যরা এই সুবিধা উপভোগ করতে পারবেন না শুধুমাত্র একজনই পারবেন।
- বৈধ বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক। অথবা এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে হবে
প্রয়োজনীয় নথি
- আবেদনকারী নিজস্ব আধার কার্ড
- আবেদনকারী নিজস্ব ড্রাইভিং লাইসেন্স
- স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র
- আয়ের ইনকাম সার্টিফিকেট
- জন্ম প্রমাণপত্র
- জাতিগত শংসাপত্র যদি থাকে
- পাসপোর্ট সাইজ ছবি
- বেকারত্বের প্রমাণ পত্র
আবেদন প্রক্রিয়া
এখানে মূলত আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হয় এজন্য আপনাদের প্রথম এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হয় এরপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হয় এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র গুলো সংযুক্ত করতে হয় এরপর আবেদনপত্রটি Sub-Divisional Officer (SDO)-এর অফিসে জমা দিন। কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় আবেদন করলে, ফর্ম জমা দিতে হবে Joint Director of Employment, Kolkata District Office-এ।
সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২.২ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পে যুক্ত হয়েছেন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করছেন। এর ফলে তারা নিজস্ব আয়ে আত্মনির্ভর হয়েছেন এবং পরিবহন খাতে নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এর ফলে বর্তমান দিনে বেকারত্ব কমাতে রাজ্য সরকারের একটি একটি অভিনব উদ্যোগ। এর মাধ্যমে যুবকেরা তারা নিজেদের উদ্যোগে ইনকাম করার একটি রাস্তা খুঁজে নিতে পারবে।
স্ব-কর্মসংস্থানের জন্য গতিধারা প্রকল্প পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। আপনি যদি নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করতে চান তাহলে এই প্রকল্পটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হতে পারে। সহজ শর্তে ঋণ, সরকারি ভর্তুকি এবং স্পষ্ট নীতিমালার মাধ্যমে এটি শুধু কর্মসংস্থানই নয়, বরং অর্থনৈতিক স্বনির্ভরতার পথ খুলে দিয়েছে। যারা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এই প্রকল্পে আবেদন করতে আগ্রহী এবং যাদের এই প্রকল্পে আবেদন করার সমস্ত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই এই প্রকল্পে যুক্ত হয়ে জীবনের নতুন গতিধারা শুরু করতে পারেন।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.
