বর্তমান দিনে ভারতে সর্বপেক্ষা গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়। সরকারি ভর্তুকি থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা মোবাইল সিম— প্রায় প্রতিটি ক্ষেত্রে আধারের প্রয়োজনীয়তা রয়েছে। আধার কার্ড আজ সব জায়গায় মান্যতা পাচ্ছে। তাই আধার কার্ডকে ভোটার তালিকা সংশোধনের সময় উপযুক্ত তথ্য প্রমাণ হিসেবে ব্যবহার করতে চাইছেন অনেকেই। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সময়ে একটি মামলা ঘিরে সামাজিক মাধ্যমে এক বিভ্রান্তি ছড়িয়েছে। খবর এসেছে যে, সুপ্রিম কোর্ট নাকি আধার কার্ডকে SIR (Special Intensive Revision বা বিশেষ নিবিড় সংশোধন) প্রক্রিয়ার জন্য প্রামাণ্য নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে।

প্রকৃতপক্ষে, সুপ্রিম কোর্টের নির্দেশের ভাষা কিছুটা ভুলভাবে ব্যাখ্যা করায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, আপনিও যদি এই ব্যাপারটি সঠিকভাবে না বুঝে থাকেন তাহলে চিন্তা করবেন না আজকের এই প্রতিবেদনে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন—
- আধার কি সত্যিই এখন SIR-এর জন্য দ্বাদশ নথি হিসেবে গণ্য হলো?
- আদালত কি এটিকে বাধ্যতামূলক প্রমাণপত্র ঘোষণা করেছে?
- এই নির্দেশের পর ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার নিয়ম কি পাল্টে গেল?
তাহলে চলুন জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্টের আসল নির্দেশ কি এবং আধার কার্ড থাকলে আপনি কি কি সুবিধা পাবেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ আসলে কী বলেছে?
সাম্প্রতিক শুনানিতে ভারতের প্রধান বিচারপতির বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে। এই নির্দেশ মূলত বিহারের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে। শুধুমাত্র বিহার নয় এই প্রক্রিয়া, পরবর্তীকালে পশ্চিমবঙ্গের জন্য কার্যকরী হবে। পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে শুরু হবে ভোটার তালিকা সংশোধনী সার্ভে এবং সেখানেও এই নিয়ম লাভ হবে বলে জানা গিয়েছে।
- ইতিমধ্যেই যাদের নাম ভোটার সংশোধনী তালিকা থেকে বাদ পড়েছে তারা তাদের দাবি জানানোর সময় আধার কার্ডের কপি জমা দিতে পারবেন। এক্ষেত্রে আধার কার্ড মান্যতা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
- আদালতের তরফ থেকে ইতিমধ্যেই ভারতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা একটি পাবলিক নোটিশ প্রকাশ করে এবং এই নোটিশে জানানো হয় যাতে যাদের নাম বাদ পড়ে গেছে তারা সহায়ক নথি হিসেবে আধার কার্ড দিয়ে নতুন করে আবেদন জানাতে পারেন।
এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার যদি আধার কার্ড থেকে থাকে তাহলে আপনি ভোটার তালিকায় নাম বাদ গেলেও পরবর্তীকালে আবেদন করার সুযোগ পাবেন। তবে এখানেই বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেকেই মনে করেছেন আদালত আধার কার্ডকে বিদ্যমান ১১টি প্রামাণ্য নথির সঙ্গে যুক্ত করে দ্বাদশ নথি হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বাস্তবে আদালত এমন কোনো সিদ্ধান্ত দেয়নি। আপনার নাম যদি বাদ পড়ে তাহলে পরবর্তীকালে আপনি আধার কার্ড সহায়ক নতি হিসেবে ব্যবহার করতে পারবেন প্রথমে নয়।
আধার কি প্রামাণ্য নথি হিসেবে গৃহীত হলো?
সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে, আধার কার্ডকে এখন SIR প্রক্রিয়ার জন্য সরকারি অনুমোদিত নথি হিসেবে গণ্য করা হবে। এখানে বলা হয়েছে যাদের নাম বাদ পড়ে যাবে অর্থাৎ ৬৫ লক্ষ নাম ইতিমধ্যে বাদ পড়েছে তারা পুনরায় আধার কার্ড সহায়ক ডকুমেন্ট হিসেবে জমা দিয়ে নতুন করে নাম তুলতে পারবেন তবে শুধুমাত্র আধার কার্ড জমা দিলেই হবে না এর সঙ্গে আরও প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে।
বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশ হলো— আধার কার্ডকে এখনই SIR প্রক্রিয়ার প্রামাণ্য নথি হিসেবে ধরা হয়নি।এটি কেবল একটি সহায়ক প্রমাণ হিসেবে জমা দেওয়া যাবে। বিষয়টি এখনও বিচারাধীন, এবং চূড়ান্ত রায় আসবে ২২ আগস্ট, ২০২৫ তারিখে। তাই নাগরিকদের প্রতি পরামর্শ, কোনো গুজবে কান দেবেন না। আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করুন এবং নিজের বৈধ নথি প্রস্তুত রাখুন। তবে যাই হোক নাম বাতিল করলে পরবর্তীকালে আধার কার্ড দেখিয়ে আবেদন করা যাবে, এর ফলে আধার কার্ড কে অনেকটা গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.
