দীর্ঘ অপেক্ষায় এবং আন্দোলন অনশনের পর এবার এলো সুখবর। অবশেষে পশ্চিমবঙ্গে হতে যাচ্ছে ২০২৩ প্রাইমারি টেট পরীক্ষার ফলাফল প্রকাশ এবং দ্রুত ২০২২ টেট পাস প্রার্থীদের নিয়োগ। ২০২৩ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) প্রাথমিক শিক্ষকের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) গ্রহণ করে। প্রায় দুই বছর পেরিয়ে গেলেও পরীক্ষার ফলাফল এখনও প্রকাশ পায়নি। এদিকে ২০২২ সালে প্রাইমারি টেট পাস করে রয়েছেন 50000 এরও বেশি প্রার্থী। এদের ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়াও থমকে রয়েছে। এর মূল কারণ হল— OBC সংরক্ষণ নীতি নিয়ে অনিশ্চয়তা। অবশেষে প্রাইমারি শিক্ষা বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চাইল তারা কোন নিয়মে ২০২৩ প্রাইমারি টেট ফল প্রকাশ করবে এবং কোন নিয়মে ২০২২ টেট পাস প্রার্থীদের নিয়োগের জন্য ইন্টারভিউ প্রকাশ করবে। কোন সংরক্ষণ নিয়ম মেনে ফল প্রকাশ হবে— ২০১০ সালের আইন নাকি ২০১৭ সালে যেভাবে ফল প্রকাশ করেছিল সেই নিয়ম অনুযায়ী— এই প্রশ্নের উত্তর না মেলায় আটকে আছে নিয়োগ প্রক্রিয়া। এই নিয়ে দুবিধার মধ্যে রয়েছে পর্ষদ। এর ফলে হাজার হাজার পরীক্ষার্থী এবং রাজ্যের প্রাথমিক শিক্ষাক্ষেত্র উভয়ই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের প্রাইমারি স্কুলগুলোতে বেশ কয়েক হাজার শূন্য পদে শিক্ষক প্রয়োজন তাই প্রাইমারি শিক্ষা পর্ষদ দ্রুত প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে চায়। ২০২২ সালে প্রাইমারি টেট পাস করা চাকরি প্রার্থী এবং ২০২৩ সালে প্রাইমারি টেটের ফলাফল প্রকাশ করে দ্রুত শিক্ষক নিয়োগের পথে হাঁটতে চলেছে প্রাইমারি শিক্ষা পর্ষদ।
OBC সংরক্ষণ বিতর্কে আটকে ২০২২ প্রাইমারি শিক্ষক নিয়োগ ও ২০২৩ এর রেজাল্ট
পশ্চিমবঙ্গে OBC সংরক্ষণ নীতি নিয়ে বছরের পর বছর ধরে আইনি ও প্রশাসনিক টানাপোড়েন চলছে। ২০১০ সালের আইন অনুযায়ী OBC ক্যাটাগরি অনুযায়ী ফল প্রকাশ করলে অনেক ছাত্র-ছাত্রী বাদ পড়ে যাবে। এর ফলে বহু ছাত্র-ছাত্রী এই সুযোগ থেকে বঞ্চিত হবে। কারণ যারা ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়বেন তারা ৮২ পেলে টেট পাস করে যাবেন না হলে তাদের ৯০ পেতে হবে। পর্ষদ এখনো পর্যন্ত এর উত্তর না পাওয়ার ফলে TET 2023-এর ফলাফল প্রকাশ করতে পারছে না। আর এই একইভাবে ২০২২ এ যারা প্রাইমারি টেট পাস করে রয়েছে তাদের কোন নিয়মে ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া দিবে সে ব্যাপারেও এখনো নিশ্চিত হতে পারছে না। তবে প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে খুব দ্রুতই এর সমস্যার সমাধান ঘটবে এবং ২০২৩ এর রেজাল্ট প্রকাশ হবে ও ২০২২ এর টেট পাস প্রার্থীদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ হবে।
TET ফল প্রকাশে বিলম্বের প্রভাব
অনেক চাকরিপ্রার্থীরা ভালো পরীক্ষা দিয়ে চাকরির আশায় বসে রয়েছেন কিন্তু দুই বছর ধরে ফলাফলের অপেক্ষায় থাকা পরীক্ষার্থীরা পেশাগত পরিকল্পনা ও প্রস্তুতিতে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ইতিমধ্যে প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের প্রাইমারি স্কুলগুলোতে হাজার হাজার শূন্য পদে শিক্ষক প্রয়োজন। শিক্ষকের অভাবে স্কুলগুলোতে শিক্ষার মানে প্রভাব পড়ছে।
ইতিমধ্যেই 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষা নেওয়া হয়েছে এবং এর ফল প্রকাশ করা হয়েছে কিন্তু ২০২২ সালের TET নিয়োগও এখনও পুরোপুরি শেষ হয়নি। অন্যদিকে এখন ২০২৩ সালের ফলাফলের অপেক্ষায় নতুন নিয়োগও আটকে আছে।
প্রশাসনিক অবস্থান
প্রাথমিক শিক্ষা পর্ষদের এক কর্তা জানিয়েছেন—
“সংরক্ষণ নিয়ে অনিশ্চয়তার কারণে আমরা রাজ্যের কাছ থেকে স্পষ্ট নির্দেশনা চাইছি। যাতে পরবর্তীকালে আইনি জটিলতা না হয়।”
রাজ্য সরকারের সঠিক নির্দেশনা পেলেই ফল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। তাই এর থেকে অনুমান করা যায় রাজ্যের দ্রুত প্রাইমারি শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে যারা প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য অপেক্ষারত ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে এবার।
মূল পরিসংখ্যান এক নজরে
| বিভাগ | সংখ্যা |
|---|---|
| ২০২৩ সালের TET পরীক্ষার তারিখ | ২৪ ডিসেম্বর ২০২৩ |
| নিবন্ধিত পরীক্ষার্থী | ৩,০৯,০৫৪ |
| অংশগ্রহণকারী | ২,৭২,০০০+ |
| ফল প্রকাশের অবস্থা | স্থগিত |
| মূল কারণ | OBC সংরক্ষণ নীতি দ্বন্দ্ব |
| শূন্যপদ সংখ্যা (আনুমানিক) | কয়েক হাজার |
২০১৭ সালের পরে ২০২২ সালে আবার প্রাইমারি টেট পরীক্ষা হয় যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষেরও বেশি। এরপর ফলাফল প্রকাশ হলে দেখা যায় ১.৫ লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় পাস করে। যদিও পরবর্তীকালে NCTE নিয়ম অনুযায়ী যারা ডিএলএড করা নেই তারা অযোগ্য হিসেবে গণ্য হয় এবং প্রায় ৯২ হাজার ক্যান্ডিডেট বাদ পড়ে যায়।
ইতিমধ্যেই প্রাইমারি শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে ২০২৩ এর ফলাফল প্রকাশ করা হবে এবং প্রাইমারি শিক্ষা পর্ষদ শূন্য পদ সম্পর্কেও জানতে চেয়েছেন। ২০২৩ এর ফল প্রকাশের পাশাপাশি দ্রুত প্রাইমারি শিক্ষক নিয়োগ করতে চাইছে পর্ষদ। তাই রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গে আবারো হতে যাচ্ছে কয়েক হাজার সৈন্য পদে প্রাইমারি শিক্ষক নিয়োগ।
২০২২ এর নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়া এবং TET 2023-এর ফল প্রকাশ বিলম্বিত হওয়া শুধুমাত্র প্রার্থীদের জন্য নয়, বরং পুরো প্রাথমিক শিক্ষাক্ষেত্রের জন্য একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। অনেক স্কুলের শিক্ষকের অভাবে পড়াশোনা ঠিকঠাক মতো চলছে না। OBC সংরক্ষণ নীতি নিয়ে স্পষ্টতা আসলেই এই জটিলতা কাটবে বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপ এবং পর্ষদের কার্যকরী ভূমিকা থাকলে শিগগিরই ফল প্রকাশ ও শিক্ষক নিয়োগ উভয়ই শুরু হতে পারে।

My name is Bongo Sambad, and I have been involved in content writing for the past four years. I provide various types of informative content for users.
